News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জনগণের অভিযোগ জানতে এমপি আজাদের অভিযোগ বাক্স


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৪৯ পিএম জনগণের অভিযোগ জানতে এমপি আজাদের অভিযোগ বাক্স

ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। জনগণের অভিযোগ, মতামত ও এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি জানতে উপজেলার ১০টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় অভিযোগ বাক্স স্থাপন করছেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, জনগণের সমস্যার কথা সরাসরি জানা এবং সেগুলোর সমাধানে কাজ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এলাকার মানুষের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জনগণ অভিযোগ ও মতামত বাক্সে জমা দিতে পারবেন। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে। প্রতি ১৫ দিন পরপর এ অভিযোগ বাক্সগুলো খোলা হবে। আমি সেগুলো দেখব এবং সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব।

জানা গেছে, এসব অভিযোগ বাক্সে সাধারণ মানুষ এলাকার বিভিন্ন সমস্যা, অভিযোগ, পরামর্শ ও মতামত লিখে জমা দিতে পারবেন। অভিযোগকারীদের পরিচয় গোপন রাখা হবে। প্রতি ১৫ দিন পরপর এসব অভিযোগ বাক্স খুলে জমা পড়া বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।