News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

অসুস্থ মনিরুল ইসলামকে দেখতে গেলেন সাবেক কাউন্সিলর সাদরিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:২৪ পিএম অসুস্থ মনিরুল ইসলামকে দেখতে গেলেন সাবেক কাউন্সিলর সাদরিল

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি এবং ১ নম্বর সদস্য অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাঁর অসুস্থতার সংবাদ পেয়ে সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তাঁকে দেখতে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ সাদরিল।

সাক্ষাৎকালে মুহাম্মদ সাদরিল অসুস্থ বিএনপি নেতা খন্দকার মনিরুল ইসলামের শারীরিক অবস্থার সার্বিক খবরাখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

মুহাম্মদ সাদরিল বলেন, ফতুল্লার রাজনীতিতে বিএনপির উন্নয়ন ও আন্দোলন-সংগ্রামে অধ্যাপক খন্দকার মনিরুল ইসলামের অবদান সুদীর্ঘকালের। দলের কঠিন ও দুঃসময়ে যখন অনেকেই নীরব ভূমিকা পালন করেছেন, তখন তিনি অসীম সাহস ও দৃঢ়তার সাথে দলের পাশে থেকেছেন। তাঁর এই ত্যাগ, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের প্রতি দায়িত্ববোধ ফতুল্লার রাজনৈতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।