নারায়ণগঞ্জ মহিলাদলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা বলেছেন, আমরা যখন দেখি ১৫ আগস্টের শোক পালন করা কেউ আমাদের নেতাদের নিয়ে প্রোগ্রাম করে তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করাবেন না। কারণ গত ১৭ বছর অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছি। এখন সুসময়ের কোকিলদের আমাদের মেনে নিতে কষ্ট হয়। যদি বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন যদি জিয়া পরিবারের কথা চিন্তা করেন যদি বিএনপিকে ভালোবাসেন তাহলে আমাদের হৃদয়ে আর রক্তক্ষরণ করাবেন না। আমাদের ১৭ বছরের মূল্যায়ন কইরেন।
বুধবার (৯ সেপ্টম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহিলাদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিন শহরের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়শা আক্তার দিনা বলেন, আমরা এখানে যারা আছি বিগত সময়ে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ টিপু ভাইয়ের সাথে পল্টনের পিচঢালা গরম রাজপথে বসেছিলাম, বৃষ্টিতে ভিজেছি; কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। বর্তমানে আমরা অনেকেই শারীরিকভাবে অসুস্থ। একেকজন একেক রোগে আক্রান্ত। যারা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে তারা সবাই রোগে আক্রান্ত। আর যারা ১৭ বছর ফ্যাসিস্টের সাথে আঁতাত করে চলেছে; যারা ১৭ বছর ১৫ আগস্ট পালন করেছে তারা এখন খুবই সবল।
তিনি আরও বলেন, আমাদের শরীরে এত শক্তি এত ধৈর্য নেই। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি আবার কখনও রাজপথে নামার প্রয়োজন মনে করে আমরা সচল হয়ে যাবো। আমাদের ঠিকানা রাজপথ। রাজপথ ছাড়া আমাদের কোথাও ভালো লাগে না। আমরা যখন শুনি জিয়ার সৈনিক এক হও লড়াই করো তখন আমাদের শরীরের লোম শিহরিত হয়। আমাদের হৃদয়ে রক্ত শিহরিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

































আপনার মতামত লিখুন :