জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর বিভাগীয় পর্যায়েও নারায়ণগঞ্জ কলেজ ভলিবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ঢাকা মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজের সাথে খেলে তারা এই চ্যাম্পিয়ন অর্জন করেন।
তাদের এই অর্জনে নারায়ণগঞ্জ কলেজ ভলিবল বালিকা বিভাগের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন ও কলেজ অধ্যক্ষ ড. মোঃ ফজলুল হক।
একইভাবে অভিনন্দন জানিয়েছেন, ক্রীড়া কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফারুক আহমেদ, ক্রীড়া কমিটির সদস্য মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. সাবিত্রী রাণী দত্ত, ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাছুম বিল্লাহ এবং কলেজের শিক্ষক ও ভলিবল টিমের ম্যানেজার শরীফ মোহাম্মদ আরিফ মিহির।









































আপনার মতামত লিখুন :