News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

শাহীন ও বুলবুল হত্যার বিচার দাবিতে বন্দরে খেলাফত মজলিসের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:৪৫ পিএম শাহীন ও বুলবুল হত্যার বিচার দাবিতে বন্দরে খেলাফত মজলিসের বিক্ষোভ

নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা এবং ২২ নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যার বিচার দাবি সহ বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বন্দর থানা শাখা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বন্দর থানা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন।

হাফেজ কবির হোসেন বলেন, ৫ আগস্টের পরে জোড়া খুন হয়েছে। আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ বাহিনীর সদস্য আবু সাইদ বাহিনীর হাতে শাহীন খুন হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা বিঘ্নিত করে ক্রাউন সিমেন্টের বিদ্যুত লাইনে বাধা দেয়ায় তাকে খুন হতে হয়েছে। ২২ নং ওয়ার্ডে বুলবুল খুন হয়েছে। এরকম প্রতিবাদী মানুষগুলোকে পরিকল্পনা করে খুন করা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা বুলবুলকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের সময় থেকে অপরাধ করে আসছিলো। ৫ আগস্টের পরও তারা মানুষের উপড় অত্যাচার করে আসছিলো। অথচ পুলিশ তাদের দমন করতে পারেনি। প্রশাসনের অবহেলার কারণে আমাদের এই ভাইদের মৃত্যু হয়েছে। প্রশাসন ঢালাওভাবে সাজাতে হবে। ঘাপটি মারা লোকদের সড়াতে হবে। বিএনপি সরকার তাদেরকে কেন সরাচ্ছে না।

কবির হোসেন বলেন, সিফাত বাহিনীকে সরকার দলের কারা কারা আশ্রয় দিয়েছে তাদের খুঁজে বের করা হচ্ছে না। আমরা তাওহীদ, শাহীন ও বুলবুলের হত্যাকারীদের বিচার দাবী করছি। তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা সড়ক অবরোধ করবো। আমাদের মৃত্যু একদিন হবে; কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করে যাবো।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ ও জেলা সভাপতি মুহাম্মদ আনাস প্রমুখ।