News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:০৩ পিএম প্রগতি হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান মোল্লা

রূপগঞ্জের প্রগতি হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত ৬ মাসের জন্য অনুমোদিত এডহক কমিটিতে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সেই সাথে কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল হামিদ ভূঁইয়া ও অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. মোশারফ হোসেন মোল্লা এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রগতি হাইস্কুলের প্রধান শিক্ষক।

প্রসঙ্গত, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য এবং সভাপতি হিসেবে রয়েছেন। একই সাথে আদর্শ চাষাঢ়া জামে মসজিদের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও আরও মসজিদ এবং কবরস্তানের দায়িত্বে রয়েছেন।

এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন।