মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন, সুস্থ দেহ, সুন্দর মন এবং মাদকমুক্ত হোক প্রতিটি জীবন - এমন নানা স্লোগানে নারায়ণগঞ্জের ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সুস্থতার বর্ষপূর্তি, কোর্স সমাপনী সনদ বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় অবস্থিত জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মো. মনির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ফারুক আহমেদ কচি। প্রোগ্রামার সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রটির জ্যেষ্ঠ পরিচালক অর্নব আহমেদ।
আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী জে.আর কেমিক্যালের চেয়ারম্যান মো. সেলিম হোসেন এবং জে.আর ইমপ্যাক্সের পরিচালক মো. আসিফুল হোসাইন রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনির হোসেন বলেন, মাদকাসক্তি একজন মানুষের জীবন, পরিবার ও সামাজিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে সঠিক চিকিৎসা, নিয়ম-শৃঙ্খলা, পরিবারের সহযোগিতা এবং নিজের দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে একজন মানুষ মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
তিনি চিকিৎসাধীন ব্যক্তিদের হতাশ না হয়ে ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফারুক আহমেদ কচি বলেন, একজন মানুষ মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি তার পরিবার ও সমাজের জন্যও বড় একটি সাফল্য।
বিশেষ অতিথির বক্তব্যে অর্নব আহমেদ বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিকভাবে শক্ত করে তোলা এবং সমাজে পুনর্বাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একজন মানুষ যখন মাদককে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, তখন শুধু ওই ব্যক্তি নন, তার পরিবারও নতুন আশার আলো দেখতে পায়। মাদকাসক্ত ব্যক্তিদের অবহেলা বা ঘৃণা না করে প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও পারিবারিক সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





































আপনার মতামত লিখুন :