নারায়ণগঞ্জ আদালতে যেন শক্তি মহড়া প্রদর্শনে লিপ্ত হয়েছেন মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। তাদের দুইজনকে কেন্দ্র করেই অনুসারীরা নারায়ণগঞ্জ আদালতে মহড়া দিয়ে যাচ্ছেন। কে কার থেকে বেশি শক্তিশালী সেই প্রতিযোগিতায় মেতে উঠেছেন তারা।
অথচ একসময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ট লোক হিসেবে পরিচিত ছিলেন অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। সেই সাথে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে তার উত্থানের পিছনেও সাখাওয়াত হোসেন খানের অবদান রয়েছে। একই সাথে এইচ এম আনোয়ার প্রধান গুরু হিসেবেই বিবেচনা করা হতো সাখাওয়াত হোসেন খানকে।
কিন্তু এবার সেই সাখাওয়াত হোসেন খানেরই যেন চির প্রতিদ্ব›দ্বী হিসেবে আবির্ভাব হওয়ার প্রচেষ্টায় রয়েছেন আনোয়ার প্রধান। যা বিএনপির রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রবেশ করেন মহানগর বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তার প্রবেশকে কেন্দ্র করে আগে থেকেই আইনজীবীরা প্রস্তুত ছিলেন। সেই সাথে সাখাওয়াত হোসেন খান আদালতে প্রবেশের সাথে সাথে তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয়া হয়। একই সাথে আওয়ামী লীগের দালালদের সতর্ক করেও স্লোগান দেয়া হয়।
এরপর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আইনজীবী সমিতি ভবনের নিচতলায় টেবিলে বসেন। আর তার পাশে ঘিরে রাখেন প্রায় শতাধিক আইনজীবী। সেই সাথে দীর্ঘ সময় ধরে টেবিলে বলে আইনজীবীদের সাথে আলাপ আলোচনা করেন।
এসময় পাশের টেবিলেই বসেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের অনুসারীরা। কিছুক্ষণ পর তাদের সাথে আনোয়ার প্রধান নিজেও এসে যোগ দেন। সেই সাথে দীর্ঘ সময় ধরে অবস্থান নেন।
পরবর্তীতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান টেবিল ছেড়ে দেন। সেই সাথে আইনজীবীদের কাছ থেকে বিদায় নিয়ে আদালতপাড়া ত্যাগ করেন। আর তার ত্যাগ করার সাথে সাথে আনোয়ার প্রধান সহ তার অনুসারীরাও টেবিল ছেড়ে দেন। অন্য জায়গায় চলে যান। তবে তাদের এই পাল্টাপাল্টি অবস্থান সাধারণ আইনজীবীরা ভালোভাবে নিচ্ছেন না। তারা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের রাজনৈতিক জীবনের শুরু থেকেই অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান সহযোগি হিসেবে কাজ করে আসছেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে শুরু করে মহানগর বিএনপির রাজনীতির প্রতিটি পদক্ষেপে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে আসছেন। বিনিময়ে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হন।
বিশেষ করে এইচ এম আনোয়ার প্রধান নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পরপর দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়ানের হোসেন খানের সমর্থনে। এইচ এম আনোয়ার প্রধানের প্রতি সাখাওয়াত হোসেন খানের সমর্থন না থাকলে হয়তো এই সুযোগ আসতো না। একই সাথে আনোয়ার প্রধান মহানগর বিএনপির রাজনীতিতেও প্রতিষ্ঠিত হয়েছেন সাখাওয়াত হোসেন খানের মাধ্যমে।


































আপনার মতামত লিখুন :