News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আনোয়ার নব্য গডফাদার হতে চায় : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৫:৫৭ পিএম আনোয়ার নব্য গডফাদার হতে চায় : টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমি বলতে চাই, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জীবিত থাকতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে কোনো অশুভ শক্তিকে কখনও হস্তক্ষেপ করতে দিবো না এবং এ ধরনের অন্যায়কে প্রশ্রয় দিবো না।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উপস্থিতিতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হেনস্তা করার ঘটনাও ঘটেছে।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে যে ধরনের অশোভনীয় আচরণ করেছে সেটা রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নেয়া হবে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। আইনজীবী সমিতিতে কোনো গডফাডারের জন্ম হতে দেয়া যাবে না; কোনো গুÐা পাÐার জন্ম দেয়া হতে দেয়া যাবে না। আমরা ৪৫ বছর ধরে ছাত্র রাজনীতি করেছি; আমরাও আইনজীবী হয়েছি। কেউ যদি আমাদেরকে খোঁচা দিয়ে মনে করে যে পার পেয়ে যাবে; সে বোকার স্বর্গে বসবাস করছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলে টিপু বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অশোভনীয় আচরণের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে ক্ষমা না চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই নিবো। সেখানে কেউ আমাদের বাধাগ্রস্থ করতে পারবো না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আনোয়ার প্রধান, রায়হান, আবুল কালাম আজাদ জাকির, সানোয়ার, মাসুদ, সুইটি ক্ষমা না চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া হবে।

টিপু বলেন, অ্যাডভোকেট আনোয়ার প্রধান রঙ চঙ মাখিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হেয় প্রতিপন্ন করার জন্য যে কথাগুলো বলেছে; আমি মনে করি আনোয়ার প্রধান এখনও সাবালক রাজনীতিবিদ। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে সে তৈরি হয়েছে যে সাখাওয়াত তার আইনজীবীর গুরু সে এ ধরনের মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত কথা বলতে পারে না। শামীম ওসমান, দিপু, খোকন সাহা, জুয়েল, মোহসীনকে হটিয়েছি। আর সেখানে আনোয়ার প্রধান নব্য গডফাডার হতে চায়। আইনজীবী সমিতিকে জিম্মি করে যেন তেন বাস্তবায়ন করতে চায়।

আইনজীবীদের প্রতি আহŸান জানিয়ে টিপু বলেন, আইনজীবীদের প্রতি আহŸান দুই আদালত একসাথে থাকবে। এখানে রাজনৈতিক স্ট্যান্টবাজি করেছে প্রচার করেছে তা মিথ্যা বানোয়াট। যে যত বড় শক্তিশালী হোক দুইবারের বেশি প্রেসিডেন্ট সেক্রেটারী নমিনেশন দেয়া হবে না। সাখাওয়াত হোসেন এ কথা বলেছে বলেই আনোয়ার প্রধানের আসল চরিত্র দেখতে পেলাম।