News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিদ্যানিকেতনে জরায়ু ও স্তন ক্যান্সারের ভ্যাকসিন প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৮:৫০ পিএম বিদ্যানিকেতনে জরায়ু ও স্তন ক্যান্সারের ভ্যাকসিন প্রদান

কিশোরী ও ৯ থেকে ১৫ বছরের মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি করতে নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাই স্কুলে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে লায়ন্স ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, আলোর পথযাত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে জরায়ু ও স্তন ক্যান্সারের উপর আলোচনা করেন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার জাকিয়া পারভীন লিপি, সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার নাফিয়া ইসলাম, কিশোরী মেয়েদের ক্যানসার নিয়ে গবেষণা প্রতিষ্ঠান আলোর পথযাত্রীর চেয়ারম্যান ডক্টর সাদিয়া আফরোজ মুক্তি, এলাইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বদরুদ্দোজা এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সেক্রেটারী লায়ন মিল্লাত হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ।

সেমিনারে বক্তারা বলেন, আমাদের দেশে কিশোরী মেয়েদের বয়স সন্ধিকালে জরায়ু সম্পর্কে সচেতন হয়ে উঠে নাই। এজন্য  কিশোরীদের জরায়ু ও স্তন ক্যান্সারের উপর মায়েদের সচেতন হওয়ার জন্য আহবান জানিয়ে বলেন মায়েদেরকে মেয়ে সন্তানদের বয়ঃসন্ধিকাল এবং শারীরিক পরিবর্তনের বিষয়ে সচেতন করে তুলতে হবে।

পরে ৯ থেকে ১১ বছরের মেয়েদের জরায়ু ক্যানসার প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশন থেকে  ভ্যাকসিন প্রদান করা হয়।