News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

বৈশাখী দাবায় ইয়ামিন চ্যাম্পিয়ন, রুদ্রনীল রানার আপ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৫৬ পিএম বৈশাখী দাবায় ইয়ামিন চ্যাম্পিয়ন, রুদ্রনীল রানার আপ

নারায়ণগঞ্জের ক্ষুদে দাবাড়–দের নিয়ে নাহার চেস একাডেমি আয়োজিত বৈশাখী দাবা প্রতিযোগিতা-১৪৩৩ এ হেরিটেজ স্কুলের চতুর্থ শ্রেণির ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ চ্যাম্পিয়ন হয়েছে। সমৃদ্ধ ছয় খেলায় সাড়ে চার পয়েন্ট অর্জন করে এ কৃতিত্ব দেখিয়েছে। অপরদিকে রানার আপ হয়েছে একই স্কুলের চতুর্থ শ্রেণির রুদ্রনীল সাহা। তার সংগ্রহ তিন পয়েন্ট। ছয় রাউন্ড রবীনলীগ পদ্ধতির খেলায় চতুর্থ রাউন্ডে সমৃদ্ধকে পরাজিত করেও শিরোপার স্বাদ পেল না রুদ্রনীল।

অপেক্ষাকৃত ভালো লড়াই করেও আধ পয়েন্টে পিছিয়ে থেকে তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শৌণক সাহা। সে সংগ্রহ করেছে আড়াই পয়েন্ট। এছাড়া চতুর্থ হয়েছে একই স্কুলের দ্বিতীয় শ্রেণির শরণ্যা সাহা। শরণ্যার সংগৃহীত পয়েন্ট দুই।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়– ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। শনিবার (২৫ এপ্রিল) শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে প্রতিযোগিতাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।