News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

বন্দরে সুপার কাপের পুরস্কার বিতরণী সম্পন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১০:০১ পিএম বন্দরে সুপার কাপের পুরস্কার বিতরণী সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে বন্দরে ‘সুপার কাপ সিজন-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে| 

শুক্রবার ২৪ এপ্রিল বিকেলে বন্দর থানার দড়িসোনাকান্দা বালুর মাঠে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়|

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ|

দড়ি সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি নূরুল হোসাইন-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণকালে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯,২০,ও ২১ নং ওয়ার্ড সাবেক নারী কাউন্সিলর শিউলি নওশাদ, নারায়ণগঞ্জ মহানগর শিশু বিষয় সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, বিএনপির নেতা নুর ইসলাম, বিশেষ অতিথি বাইতুল শালা জামে মসজিদের সাবেক সভাপতি সফিউল্লাহ, মনির হোসেন,  মাহবুব ডাক্তার, বাবর আলী, সালাউদ্দিন, দিনা মিয়া,  আয়োজন করেন, রিফাত, ইমন, মেহেদী, দিগন্ত, সাকিব, মাশফি, সোহান, ˆসকত, নাঈম, বাপ্পিসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

পরিশেষে ডিএসএফসি দলের বিপরিতে ব্লাক স্টার দল ১-০ গোলে বিজয় অর্জন করেন|