News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

২ মে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি স্পোর্টস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:২১ পিএম ২ মে অনুষ্ঠিত হবে নতুন কুড়ি স্পোর্টস

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অধিদপ্তরের অধীনে সারা দেশে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোটর্স-২০২৬| সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২ মে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬|

আগামী ২ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে উক্ত প্রতিযোগিতার আয়োজ করা হয়েছে|

৮ থেকে ১৮ বছর বয়সী ছেলে/মেয়েরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে জেলা প্রশাসন|

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ২৭ এপ্রিল পর্যন্ত notunkurisports.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে|