বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে তিন মাস মেয়াদি এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়।
আর এই এ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সোহেল আক্তার সোহান। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে রয়েছেন।
কমিটিতে পদাধিকারবলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসককে চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট মো. নবী হোসেন এবং সেক্রেটারি হিসেবে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া এ্যাডহক কমিটির সদস্য করা হয়েছে অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), প্রফেসর ডা. মো. সহিদুর রহমান, প্রফেসর ডা. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর বদরুন্নাহার, রিয়াদ মো. চৌধুরী, নজরুল ইসলাম বাবুল ও সামছুন নূর বাঁধন।









































আপনার মতামত লিখুন :