নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি অনেক জায়গা দেখেছি চাঁদা চায় কিন্তু নাম প্রকাশ করে না। নাম না বললে আইনগত ব্যবস্থা নেয়া যায় না। কোন অন্যায় ও দুর্বৃত্তের কাছে মাথানত করা যাবে না। আপনাদের আয় থেকে অন্য কেউ নিয়ে যেতে না পারে সে জন্য সরকার ও সিটি কর্পোরেশন পক্ষ থেকে সক্রিয় থাকবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকবো।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর ৬ সনাতন পাল লেনের হোসিয়ারী ক্লাবে এ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও হোসিয়ারী শিল্পের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশনের জেনারেল সহ-সভাপতি মোঃ দুলাল মল্লিক, অ্যাসোসিয়েট সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির শেখ, পরিচালক আবদুস সবুর খান, সাঈদ আহমেদ স্বপন, মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ আতাউর রহমান, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম হিরু শেখ, নাছিম আহমেদসহ স্থানীয় হোসিয়ারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।







































আপনার মতামত লিখুন :