জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে শহরের মিশনপাড়া এবং সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
হৃদয় রঞ্জন বলেন, অভিযান পরিচালনার সময়ে মিশনপাড়া এলাকার স্বপ্ন আউটলেট এ মেয়াদোত্তীর্ণ চকোলেট মিল্ক ড্রিংক মেয়াদ আছে এমন অন্য পণ্যের সাথে ফ্রিজে সংরক্ষণ অবস্থায় পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এর জন্য স্বপ্ন মিশনপাড়া শাখাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
একই সাথে জেলার মিজমিজি এলাকার আল্লাহ ভরসা স্টোরে অনুমোদনহীন রঙ, ইন্ডাস্ট্রিয়াল ডাই বিক্রয় এবং ল্যাবেল বিহীন প্যাকেট এ রঙ বিক্রয়ের জন্য ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় সেই সাথে অনুমোদন হীন প্রায় ১০ কেজি রঙ জনসম্মক্ষে ধ্বংস করা হয়।
অভিযানে কৃষি বিপনন অধিদপ্তর এবং জেলা আনসার কমান্ড্যান্ট এর একটি টিম উনস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।








































আপনার মতামত লিখুন :