নারায়ণগঞ্জ জেলার নদীবন্দরসমূহে পরিবহনকৃত ও বিতরণকৃত সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে সার ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সার পরিবহন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় নদীবন্দরসমূহে সার পরিবহন ও বিতরণের ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিতকরণ, সারের যথাযথ সংরক্ষণ ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা বজায় রাখা এবং কৃষকদের জন্য নির্ধারিত সার যথাসময়ে ও সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।








































আপনার মতামত লিখুন :