News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৯:৪৪ পিএম বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার

বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হান্নান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী হান্নান বন্দর উপজেলার মিনারবাড়ী ডুমুরতলা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল হান্নান বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

ধৃতকে উল্লেখিত মামলায় শনিবার (১৮ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার সকাল ৯টায় ধৃত মাদক কারবারি বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী হান্নান দীর্ঘ দিন ধরে মিনারবাড়ী ডুমুরতলা এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ ধৃতের বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।