নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় বুধবার রাতে অভিযান পরিচালনা করে ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ছিনতাইকারী মোঃ রাশেদ (৩০) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত কুদ্দুসের পুত্র।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ফতুল্লা মডেল থানার এসআই কাজী ফেরদাউস এর নেতৃত্বে ফতুল্লা থানার একটি টিম বুধবার রাত সোয়া ৭ টায় ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশে ছিনতাইকারী মোঃ রাশেদ এর দখল হতে বিভিন্ন আকৃতির মোট ১৬ টি দেশীয় অস্ত্র ছুরি, চাপাতি উদ্ধার সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা মূলে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীর পিসিপিআর যাচাই করে একাধিক ছিনতাই মামলা পাওয়া যায়। যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।









































আপনার মতামত লিখুন :