News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বন্দরে ইয়াবা ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:৪৯ পিএম বন্দরে ইয়াবা ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারি সংস্থা।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সাহেরা গার্ডেন সংলগ্ন এলাকার কামিজ উদ্দিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শাহজাহান ওরফে সাগর (৩০), বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত বাদল ফকিরের ছেলে ইয়াবা কারবারি বোরহান (৩৫) ও একই থানার নবীগঞ্জ টি হোসেন রোড কামাল উদ্দিনের মোড এলাকার গোলাম হোসেন মিয়ার ছেলে ফেনসিডিল ব্যবসায়ী তানজিল হোসেন রাহাত (৩৩)।

পৃথক স্থান থেকে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন্দর থানা পুলিশ ও র‍্যাব-১১ সিপিসি-১ বাদী হয়ে ধৃত ৩ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে।

ধৃতদের পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থা।

এর আগে গত বুধবার (২২ জুলাই) বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে  বন্দর উপজেলার মদনপুর আন্দিরপাড়, পূর্ব হাজীপুর ইয়াসিন শাহ দরবার শরিফ ও নবীগঞ্জ টি হোসেন রোড কামাল উদ্দিনের মোড়ে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও ফেন্সিডিলসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


জানা গেছে, গত বুধবার বিকেলে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ খ সার্কেল এর উপ পরিদর্শক আব্দুল সাত্তারসহ সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড়স্থ সাহেরা গার্ডেন সংলগ্ন মাদক ব্যবসায়ী শাহজাহান ওরফে সাগরের বসত বাড়ীতে  অভিযান চালিয়ে  ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত এলাকার কামিজ উদ্দিনের ছেলে মাদক সম্রাট শাহজাহান ওরফে সাগরকে (৩০) গ্রেপ্তার করতে সক্ষম হয়।


বন্দর থানার উপ পরিদর্শক আল আমিনসহ সঙ্গীয় ফোর্স একই দিনে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর ইয়াসিন শাহ দরবার শরিফের  সামনে রাস্তার উপরে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ টি হোসেন রোডস্থ কামাল উদ্দিনের মোড় এলাকার মৃত বাদল ফকিরের ছেলে ইয়াবা কারবারি বোরহানকে গ্রেপ্তার করতে সক্ষম।


এছাড়াও র‍্যাব-১১ সিপিসি-১ নায়েব সুবরদার এয়ার মোহাম্মদসহ সঙ্গীয় ফোর্স একই সময়ে বন্দর থানার নবীগঞ্জ কামাল উদ্দিনেরমোড়ে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ একই এলাকার গোলাম হোসেনের ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী তানজিল হোসেন রাহাত (৩৩)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।