বন্দরে পৃথক মাদক উদ্ধার অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম রাতুল (৩১) ও একই থানার দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহম্মদ মিয়ার ছেলে ব্যবসায়ী রাসেল (৪০)।
পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃতদের পৃথক মাদক মামলায় শনিবার (২৫ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) রাতে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাঁকা রাস্তার উপরে ও শনিবার (২৫ জুলাই) বেলা পৌনে ১২টায় একই উপজেলার চুনাভূরা ক্লাব সংলগ্ন আক্কাস আলী বাড়ী পিছনে পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত শুক্রবার রাতে বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে থানার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মদনগঞ্জ-মদনপুর সড়কের পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম রাতুলকে (৩১) গ্রেপ্তার করে।
এছাড়াও মদনগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক সৈয়দ জাকির সরকারসহ সঙ্গীয় ফোর্স শনিবার দুপুরে বন্দর উপজেলার চুনাভূরা ক্লাব সংলগ্ন আক্কাস আলী বাড়ি পিছনে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহম্মদ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী রাসেলকে (৪০) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এদিকে বন্দরে গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরা সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।
আটককৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার শামীম মিয়ার ছেলে হাবিব (২০) ও একই থানার একই ইউনিয়নের জিওধরা এলাকার সোহেল রানা মিয়ার ছেলে রিহাদ (২১)।
ধৃতদের শনিবার (২৫ জুলাই) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তা থেকে এদেরকে আটক করা হয়।








































আপনার মতামত লিখুন :