নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক ও নারী নিয়ে ফুর্তি করার সময় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নাম্বার ওয়ার্ড সদস্যসহ ২০ জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে রূপগঞ্জ পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদসহ মাদক উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে।
রোববার রাতে কাঞ্চন ব্রিজ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ট্রলার থেকে নৌপুলিশের সহায়তায় রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড সদস্য মানিক মিয়া, শাহাদাত হোসেন সেলিম, রনি, রাসেল মিয়া, জামালপুরের সুমন খান, জাহাঙ্গীর, আলমগীরসহ মোট ২০ জন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে মাদক নিয়ে ফুর্তি করছিলেন। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল, বিয়ার, জুয়ার সরঞ্জাম তাসকার্ড, নৃত্যশিল্পী পরিচয়ে অসামাজিক কাজে দেহ ব্যবসার অভিযোগে ৭ জন নারীকে গ্রেফতার করা হয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হয়। সেখানে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।






































আপনার মতামত লিখুন :