News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

১৭ মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৮:১৭ পিএম ১৭ মাদকসেবীর কারাদণ্ড-জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৭জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। শনিবার ২৯ আগস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের এ সাজা প্রদান করা হয়।

সোনারগাঁ পুলিশ জানায়, শুক্রবার ২৮ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি দল অভিযান চালায়। কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁ জাদুঘর এলাকায় পরিচালিত অভিযানে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়। পরদিন তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারকে ৮জনকে ১৫ দিনের সশ্রম কারাদ- ও ৫০০ টাকা জরিমানা এবং বাকি ৭জনকে পাঁচদিনের সশ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা করেন।

অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, এসও বটতলা ষষ্ঠ তলা বিল্ডিংয়ের সামনে সুমনের সিএনজি গ্যারেজে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। আনাদায়ে আরো পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্তরা হলেন মিলন মিয়া (২৩), বিজয় দাস (২৬), জুয়েল (২২), রুহুল আমিন (১৯), শাহীন (২৬), আশিক (২২), রাব্বি মিয়া (২৫), বিল্লাল সরকার (২৭), ইউসুফ (২৪), আরিফ হোসেন (২৫), রিপন (৩৭), আলামিন (২৫), ওমর ফারুক (৫০), কাজি রিপন (৪২) ও হৃদয় (৩২)। তাদের মধ্যে কয়েকজন সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং কয়েকজন অন্য জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ও সাজাপ্রাপ্তরা হলেন, নাদিম হোসেন (৩৪) ও মিশন মিয়া (২৩)।