News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

সততা ও দক্ষতার স্বীকৃতি: আবারো পুরস্কৃত ডিএসবির হুমায়ুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৭:১৭ পিএম সততা ও দক্ষতার স্বীকৃতি: আবারো পুরস্কৃত ডিএসবির হুমায়ুন

সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো পুরস্কার অর্জন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিএসবি (ফতুল্লা জোন)-এর সদস্য হুমায়ুন কবির।

​রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

​পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির তার অর্পিত দায়িত্ব পালনে শুরু থেকেই সততা, কর্মদক্ষতা ও সুনির্দিষ্ট পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। এর আগেও তিনি তার বস্তুনিষ্ঠ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশ থেকে পুরস্কৃত হয়েছিলেন।

​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন, সততা ও ভালো কাজের মূল্যায়ন হিসেবে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ, কাজের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিল। মাননীয় পুলিশ সুপার স্যারসহ ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।

​অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।