News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:৫২ পিএম সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বৈষম্য ও সন্ত্রাসবিরোধী মামলায় ‍যুবলীগ কর্ম খলিলুর রহমান শ্যামলকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্যামল সোনারগাঁও থানার শেখের হাট (মহজমপুর) এলাকার মৃত ফজলুল হক ভূইয়ার ছেলে। শ্যামলের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় একটি এবং নারায়ণগঞ্জের বন্দর থানায় তিনটি মামলা রয়েছে।