News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্দরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১৬


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৯:৫৯ পিএম বন্দরে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১৬

বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং মাদকসেবীসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান পরিচালিত হয়।

চিনারদী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতারকৃত মো. শাহ-আলম (৫০), শাহী মসজিদ খালপাড় এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান স্বপন (৫০), এবং কদমতলী এলাকা থেকে গ্রেফতার মো. নাহিয়ান (২০) ও রাকিব। এছাড়া মদনপুর এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় মো. শাহ-আলমকে (৪০) গ্রেফতার করা হয়।

অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় মো. সাকিব শিকদার, শিউলি ও মো. মওদুদ ভুইয়াসহ মোট ৮ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মোট ১৬ জন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।