সিদ্ধিরগঞ্জে অপরাধ দমন ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত, চিহ্নিত মাদক কারবারি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ মোট ৪০ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) থানা পুলিশের একাধিক দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অভিযানকালে পুলিশ নিয়মিত মামলার সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত ৫ জন, সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩০ জন, বৈষম্যবিরোধী মামলায় ১ জন ও ৬০ পিস ইয়াবা ও ৫৫ পুরিয়া হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো আব্দুর রহমান শুভ, জাফর, রফিকুর ইসলাম, মোঃ রনি, হেলাল গাজী, আইনুল হক, হৃদয়, মমিন, রমজান আলী, মানিক সিকদার, জহিরুল ইসলাম, বাদল, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শাহজাহান, মারুফ, মাসুম প্রকাশ মাছি, অলি, মোঃ নাসির, মনজু, জাবের, আফজাল, রফিক, সাইফুল ইসলাম, মিন্টু, মোঃ আবুল হোসেন, রিপন, মোঃ ফাহাদ হোসেন, আশরাফুল, মোঃ মতিন, বাবুল পেদা, মোঃ রিপন, মোঃ লিমন খান, ইসমাইল হোসেন ওরফে শওকত, শামীম, সোহেল রানা, আমির হোসেন, মোঃ জনি, শাহিদা বেগম, মোঃ খলিলুর রহমান শ্যামল।






























-20260912144331.jpg)






আপনার মতামত লিখুন :