News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

যানজট হকার অটো রিকশা নিয়ে কাজ শুরু করবেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:০১ পিএম যানজট হকার অটো রিকশা নিয়ে কাজ শুরু করবেন সাখাওয়াত

স্থানীয় সরকার মন্ত্রীর কাছ তখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি গ্রহণ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাখাওয়াত হোসেন খান এর হাতে যোগদানের পত্র তুলে দেন।

দায়িত্ব বুঝে নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা চেষ্টা করবো প্রধানমন্ত্রী যে স্টাইলে চলছেন, সেই স্টাইলকে অনুসরণ করার। নারায়ণগঞ্জ অত্যন্ত সমস্যা সম্বলিত একটি মহানগরী। এখানে রাস্তাঘাট একেবারে ভাঙা। ঢাকাতেও এতো যানজট নাই নারায়ণগঞ্জে যে পরিমাণ যানজট। আপনারা গেলে দেখতে পারবেন নারায়ণগঞ্জ একটি অটোরিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ কোথাও হাঁটাচলা করতে পারেনা। ধুলাবালি সহ স্বাস্থ্যগত অবস্থা চরম অবস্থায় পৌঁছেছে সেটা বলার মত না। আমি চিন্তা করেছি প্রথমেই অগ্রাধিকার হিসেবে ভাঙা রাস্তাঘাট মেরামত করা, ধুলাবালি থেকে রক্ষা করা, হকার এবং অটো রিকশার যে সমস্যা সমাধান করে যানজট নিরসনের চেষ্টা করবো। আমি ৫০ থেকে ৬০ দিনের একটি কর্মসূচি হাতে নিবো, এই নির্ধারিত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো।