সমাজের পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৪ ফেব্রুয়ারি মঙলবার সকালে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন আজকের এই বিতরন রাষ্ট্রের করা উচিত ছিল এবং আমরা বিশ্বাস করি ইসলমী হুকুমতে রাষ্ট্র পরিচালনা হলে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কিছুদিন হলো জাতীয় নির্বাচন গিয়েছে, সামনে স্থানীয় সিটি, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন নির্বাচন আছে সেখান আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করবেন। সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে দেশে আর কোন সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠন থাকবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, দেশে যদি ইসলামী হুকুমতে পরিচালনা হতো তাহলে হযরত ওমরের মতো প্রত্যেকের বাড়ি গিয়ে জনপ্রতিনিধিরা খাদ্য সামগ্রী নিয়ে বাসায় বাসায় পৌছে দিতো। ইনশাল্লাহ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তা বাস্তবায়িত হবে,ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। তখন আর কারো দুঃখ কষ্ট থাকবেনা।
এসময় মহানগরী জামায়াতে সহযোগিতায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রিক বিতরন করা হয়।


































আপনার মতামত লিখুন :