News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোমেন বহিষ্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৭:৩৮ পিএম মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোমেন বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এস এম মোমেনকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবর রহমান এর নির্দেশে মহানগর তাঁতীদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য নবী নূর তাকে বহিষ্কার করেন।

মহানগর তাঁতীদলের আহ্বায়ক মকবুল হোসেন মুঠোফোনে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ের কেন্দ্র থেকে এসএম মোমেনকে বহিষ্কারে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।