News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলনের সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:২৯ পিএম ইসলামী ছাত্র আন্দোলনের সভা

২৪ জুলাই শুক্রবার জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম-এর সঞ্চালনায়  “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম রহ: এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, আব্দুল হান্নান, সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুর রশিদ।