নারায়ণগঞ্জের ফতুল্লায় চাষাঢ়া-আদমজী সড়কে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দিনগত রাত ৩টায় দিকে এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি গণমাধ্যমে আগুন লাগার ভিডিও আপলোড হলে খবরটি জানাজানি হয়।
এরপর এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
উদ্বোধনের পর থেকেই নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এ স্মৃতিস্তম্ভের পাশে ফতুল্লা মডেল থানার অধীনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।
ফতুল্লা থানার ওসি মাহবুব বলেন, ১৬ জুলাই এ স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেন। ওই অনুষ্ঠানের জন্য চারদিকে কাপড়ে মোড়ানো হয়েছিল। ভোররাতের দিকে দূর থেকে কাপড়ের ছোট একটি দলায় আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে আগুন স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায়। আগুন অল্প ছিল। দ্রুতই তা নেভাতে সক্ষম হন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ভোররাতের ওই সময় দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ।


































আপনার মতামত লিখুন :