News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

টানবাজারে ৫ শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:০১ পিএম টানবাজারে ৫ শতাধিক অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

নারায়ণগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ড টানবাজার এলাকায় পাঁচ শতাধিক অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী টানবাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও সহিতুননেছা চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

এসময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা নিতে আসা চক্ষু রোগীদের বিভিন্ন রকমের চিকিৎসাসেবা প্রদান করা হয়। সেই সাথে রোগীরাও সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টানবাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

মো. সাজেদুর রহমান বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। তাদের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত। রাজনীতি থেকে শুরু করে ব্যবসায়ী মহল কিংবা সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিরা সামাজিক কার্যক্রমে এগিয়ে আসে তাহলে আমাদের সমাজটা সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সকলে মিলে ভালোভাবে বসবাস করতে পারবে। যারা এই আয়োজন করেছে তাদের প্রতি শুভকামনা তারা যেন ভবিষ্যত আরও ভালোভাবে সমাজসেবামূলক কার্যক্রম করতে পারে।

মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমরা মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি নিয়ে থাকি। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। সহিতুননেছা চক্ষু হাসপাতাল ও আমাদের যৌথ উদ্যোগে বিভিন্ন সময় অসহায় মানুষের চক্ষু সেবা দিয়ে থাকি। আজ আমরা পাঁচ শতাধিক মানুষের যে কোনো ধরনের চক্ষু সেবা দিবো। সেই সাথে আমরা প্রতিমাসে ১০ জন করে দরিদ্র বিনামূল্যে ছানী অপারেশন করারো। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন টানবাজার লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মান্নান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সহিতুননেছা চক্ষু হাসপাতালের মহাব্যবস্থাপক সৈয়দ আরিফুজ্জামান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, আলী নওষাদ তুষার, ইব্রাহিম খলিল ভূইয়া, মাহমুদুল হাসান মাসুম, নূর আলম খন্দকার ও কাজল প্রমুখ।