News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চট্রগ্রামে বন্যাকবলিতদের পাশে বিভা হাসান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:১৫ পিএম চট্রগ্রামে বন্যাকবলিতদের পাশে বিভা হাসান

চট্টগ্রামের বন্যা কবলিত বাশ খালি ও সাতকানিয়া এলাকার ৫০০ পরিবারের মাঝে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানের নেতৃত্বে বিশ কেজি করে চাউল ওষুধ বিতরণ করা হয়।

২০ জুলাই রাতে বিভা হাসান তার টিম নিয়ে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হোন এবং ২১ জুলাই সারাদিন প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে তিনি ও তার টিম বাড়ি বাড়ি গিয়ে প্রথমে ত্রাণের স্লিপ বিতরণ ও পরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

দুর্যোগে বিধ্বস্ত পরিবারের শতশত মানুষ এক বস্তা চাউল ও ওষুধ পেয়ে আনন্দে আবেগ আপ্লূত হয়ে পড়ে।এবং তারা দোয়া কামনা করে।

এই উদ্যোগকে সফল করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন বিভা হাসান ও তার টিম তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।