News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সোনারগাঁওবাসীকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:১৪ পিএম সোনারগাঁওবাসীকে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেছেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নয় এটি এলাকার প্রতিটি মানুষের অধিকার। একটি আধুনিক উন্নত ও বাসযোগ্য সোনারগাঁ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ আরসিসি ঢালাই সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির নির্মাণকাজের সূচনা করা হয়।

এমপি মান্নান বলেন, নির্বাচনের আগে সোনারগাঁয়ের মানুষের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। কাঁচা রাস্তা, জলাবদ্ধতা কিংবা দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার কেউ যেন আর কষ্ট না পান, সেই লক্ষ্যেই কাজ চলছে। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে প্রয়োজনভিত্তিক এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি ও আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা মাহফুজ খানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।