নগরীর প্রত্যেকটা মার্কেটের সামনে নিজেরাই পরিস্কার রাখা সহ ফুটপাতের হকার এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর সামনের জায়গা নিজেরাই পরিস্কার রাখার পরামর্শ দিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল। যদি সেটা না করে তাহলে তাদেরকে পেনাল্টির আওতায় আনার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। এমন একটি আইন বা নিয়ম করে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার ২১ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নের লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এমন প্রস্তাব রাখেন।
তিনি বলেন, নগরীরের প্রত্যেকটা মার্কেটের দোকানদাররা যদি নিজেরাই নিজেদের মার্কেটের সামনে পরিস্কার রাখতো, হকাররা দোকান শেষে যে পরিমান নোংরা করে চলে যায় এরপর সিটি কর্পোরেশন তাদের দায়িত্ব পালন করে। আসলে যদি এসব যদি তারা নিজেরাই করতো তাহলে সিটি কর্পোরেশনকে এক্সট্রা লোড নিতে হতো না। প্রত্যেকটা শিল্প কারখানার সামনের জায়গা গুলো যদি তারা নিজেরাই দায়িত্ব নিয়ে পরিস্কার করে তাহলে নগরীর পরিচ্ছন্নতা বজায় থাকতো সবাইকে সম্পৃক্ত করতে হবে। এমনটা না করলে একটা পেনাল্টির ব্যবস্থা করে দিলে হয়তো আরো ভাল হতো।
মঙ্গলবার ২১ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নের লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


































আপনার মতামত লিখুন :