News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোঁজ নিলেন জামায়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:১৭ পিএম সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোঁজ নিলেন জামায়াত

দৈনিক যুগের চিন্তা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলামের শারীরিক অবস্থার খোজঁ খবর নিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জায়াতে ইসলামীর আমীর এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি মাওলানা আবদুল জব্বার।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিককে দেখতে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তার নিজ বাড়িতে যান আবদুল জব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে তাঁরা তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। সাক্ষাৎ শেষে এই সাংবাদিকের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাংবাদিক রাকিবের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন।

প্রসঙ্গত গত ২৪ জুন দিবাগত রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কাশিপুর বাংলাবাজার এলাকায় পিকআপ ভ্যান-মিশুকে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় আহত হন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়ে বাসায় আছেন।