News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের অবক্ষয় হয়েছে নৈতিকতার পরিবর্তন প্রয়োজন : রাজীব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৯:০৯ পিএম ভবিষ্যৎ প্রজন্মের অবক্ষয় হয়েছে নৈতিকতার পরিবর্তন প্রয়োজন : রাজীব

দেশের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতার অবক্ষয় হয়েছে তাদের নৈতিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব।

মঙ্গলবার ২১ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার পরিবেশ ও পরিচ্ছন্নতা উন্নয়নের লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতার কাছে স্কুলগুলোকে সম্পৃক্ত করার ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী যথার্থই চিন্তা করেছেন। স্কুলটা এমন একটা সেক্টর যেটার মাধ্যমে আপনি খুব সহজেই প্রত্যেকটা পরিবারের মাঝে পৌছে যেতে পারবেন। নেক্সট যে জেনারেশন তাদের পরিবর্তন সংযোজন করার দরকার রয়েছে। আমরা বর্তমান প্রজন্ম যাদের দেখি তাদের আচার আচরণে বিরাট পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন স্কুলে ছিলাম আমরা যেভাবে বড় হয়েছি এখন তাদের কথা শুনলে নিজেদের অস্তিতে পড়তে হয়। আমাদের সন্তানেরা এমন সব কথা অনেক সময় বলে ফেলে আমরা সেটা স্বপ্নেও চিন্তা করি নাই। একজন শিক্ষক একজন ছাত্রকে শাসন করবে, একজন ছাত্র প্রশ্ন করে যে সে অধিকার শিক্ষকের আছে কিনা। এটা যে কতবড় অবক্ষয় জাতির জন্য এটা কিন্তু উপলব্দি করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যর্থাথই উদ্যোগ নিয়েছেন। শুধু যে পরিবেশ রক্ষা বিষয় সেটা নয় নৈতিকতারও পরিবর্তন দরকার আমাদের ভবিষ্যত প্রজন্মের। তাই শিক্ষার ব্যাপার গুলোতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে স্কুল গুলোর ব্যাপারে অনেক বেশি জোড় দিতে হবে। নৈতিকতার উন্নয়ন এবং সামাজিক ও রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে সে ধরনের মানসকিতা যাতে তেরি হয় এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।