News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

র‌্যাব দেখে পালাতে হতো : এমপি আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ০৯:৪৩ পিএম র‌্যাব দেখে পালাতে হতো : এমপি আবুল কালাম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো- জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা একটা কালো অধ্যায় সৃষ্টি করে গেছেন। দেশে আইনশৃঙ্খলা বাহিনী করা হয় সমাজে যারা অপকর্ম করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আপনারা রাজনীতিবিদদের বলতে পারেন তবে আপনাদের অবস্থানটা কোথায়।

বুধবার ২৯ জুলাই দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে র‍্যাব-১১ এর টাউন হল মিটিংয়ের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আবুল কালাম বলেন, আমরা গত ১৭ বছরের লড়াই সংগ্রামের কারণেই আজ এখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমরা আর ১৭ বছরে দুর্দশা পরিস্থিতিতে যেতে চাই না। জনগণ ভোট দিয়ে এ সরকারকে নির্বাচিত করেছে। এই সরকারের প্রশাসনের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে আমরা বলবো আপনাদের প্রশাসনিক দুর্বলতার কারণে আমাদের সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।