‘নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পর ছয় মাসের আগে যেন জামিন না দেয়া হয়। এতে আমাদের আইনজীবীদের নৈতিক দায়িত্ব আছে, আপনারা মাদক ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবেন না।’ বলেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
এ সময় তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের প্রয়োজনের তাগিদে র্যাব সৃষ্টি করেছিলেন। র্যাবের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে বিগত সরকারের নানান কর্মকাণ্ডের কারণে।
বুধবার ২৯ জুলাই বেলা ১২ টায় নারায়ণগঞ্জ কালিরবাজার শিল্পকলা একাডেমিতে র্যাব-১১ এর টাউন হল মিটিংয়ে অংশ নিয়ে একথা বলেন তিনি।
বিএনপি নেতা রাজীব আরও বলেন, এলাকার মাদক ব্যাবসায়ীদের তালিকা করে প্রতিটি মোড়ে মোড়ে টানিয়ে দিন। সামাজিকভাবে এদের প্রতিরোধ করা দরকার। মাদকের বিষয়ে কথা বলতে হবে। একটা হল মাদকসেবী আরেকটা হল মাদক বিক্রেতা। যারা মাদক সেবন করে তাদের বিরত রাখতে হবে। কিন্তু যারা মাদক বিক্রি করে তাদের প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রের।
































আপনার মতামত লিখুন :