নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মোটরসাইকেলে অভিনব কৌশলে লুকানো ১৯৫৫ পিস ইয়াবা'সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম ।
শুক্রবার দিনগত রাতে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় র্যাব। গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) ও ব্রাহ্মণপাড়া থানাধীন আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।
শনিবার সকালে র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিনগত রাত ১ টা ১০ মিনিটের দিকে মোগড়াপাড়া বাসস্ট্যান্ডে র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান হতে দুইজন লোক একটি মটরসাইকেলসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের ইয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকানো ১৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামীরা সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।







































আপনার মতামত লিখুন :