News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ডাম্পিংয়ের পাশে মরদেহ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৬:৫৩ পিএম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ডাম্পিংয়ের পাশে মরদেহ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি পুকুর থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১ আগস্ট) নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুড়ি এলাকার সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট/ডাম্পিং সংলগ্নের পুকুরে মরদেহ পাওয়া গেছে। 

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ডাম্পিং সংলগ্ন একটি পুকুরের পানিতে ভিকটিমের অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরবর্তীতে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় ভিকটিমের পরিচয় সনাক্তকরণের লক্ষ্যে সিআইডির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের চেষ্টা করা সত্বেও এখন পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ১০-১২ দিন পূর্বে যেকোনোভাবে ভিকটিমের মৃত্যু হতে পারে। মরদেহ পচে যাওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ এবং পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির টিমও পরিচয় সনাক্তের চেষ্টা করে যাচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ এর মর্গে প্রেরণ করা হয়েছে।