নারায়ণগঞ্জের রাজনীতিতে বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। কিন্তু একটি ব্যাপারে তিনি অন্য রাজনৈতিক নেতাদের থেকে সম্পূর্ন আলাদা। প্রতি শুক্রবার জুমআ নামাজ শেষে মসজিদ থেকে সরাসরি ছুটে আসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে। সেখানে তিনি স্টেশনে থাকা পথশিশুদের মাঝে রান্না করা খাবার নিজে হাতে বিতরণ করে খাওয়ান। স্টেশনের সেই পথশিশুদের কাছে টিপু মামা হিসেবে পরিচিত। গত প্রায় ১ বছরের অধিক সময় ধরে তিনি পথশিশুদের মাঝে খাবাবের ব্যবস্থা করছেন। তবে তিনি পরিকল্পনা করছেন এই পথ শিশুদের জন্য রেলস্টেশন এলাকায় একটি স্কুল গড়ে তুলবেন যার নাম দিবেন স্বপ্ন ছোয়া।
প্রতি জুমআর দিনের মত শুক্রবার ৩১ জুলাই দুপুরেও তিনি নামাজ শেষে স্টেশনে ছুটে আসেন।
খাবার বিতরণ শেসে টিপু বলেন, প্রতি জুমআ বারের মত আজকেও পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। প্রায় এক বছরের বেশি সময় ধরে আল্লাহর পক্ষ থেকে আমি প্রতি জুমআ বার এই পথশিশুদের খাবার দিয়ে থাকি। পাশাপাশি শবে বরাত, শবে কদর, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ঈদ উল মিলাতুনবি, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ বিশেষ দিনে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়, পোশাক দেয়া হয়। আপনারা সবাই দোয়া করবেন এই পথশিশুরা যেন সমাজের বোঝা না হয়ে সমাজের সম্পদ হয়, অল্প কিছুদিনের মধ্যে এখানে রেলওয়ের জায়গা লিজ নিয়ে তাদের জন্য একটি স্বপ্ন ছোয়া পথশিশুদের পাঠশালা নির্মাণ করা হবে। সেখানে তারা লেখাপড়ার পাশাপাশি দুই বেলা খাবার পাবে। আরবি পড়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে। তাদেরকে এভাবে গড়ে তুলতে পারলে তারা সমাজের সম্পদ হবে। আমি আশা করি সমাজের প্রতিটি বিত্তশালীরা এই পথশিশুদের সহযোগিতায় আসবেন। এভাবে যদি সারাদেশে পথ শিশুদের সহযোগিতা করা হয় তাহলে সমাজে কিশোরগ্যাং, মাদকাসক্ত, অপরাধ থাকবে না। সবার প্রতি আহ্বান করবো আপনার তাদের জন্য দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে আসবেন।







































আপনার মতামত লিখুন :