চলতি বছরে নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৭২.২০ শতাংশ। এসএসসিতে মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩৪৩ জন।
এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৮২০ জন যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৮৫ জন।
সকালে ফলাফল ঘোষণার পরপর স্কুলগুলোতে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অভিভাবকদের মিষ্টিমুখ করানো হয়।
এদিকে চলতি বছরে দাখিল পরীক্ষায় পাশের হার ৬৬.৫৭ শতাংশ। দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৯১ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩২২ জন।
তবে সার্ভার সমস্যার কারণে এসএসসি ভোকেশনালের পাশের হার জানা যায়নি। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।






































আপনার মতামত লিখুন :