News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, মালিক পক্ষ উধাও


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৮:৩৮ পিএম সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, মালিক পক্ষ উধাও

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি কেমিক্যাল কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদূর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় অংশের একটি কেমিক্যাল কারখানার গোডাউন হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই আগুন মূহুর্তেই ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।

তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগা গোডাউনটির মালিকপক্ষ কিংবা কোনো কর্মকর্তার খোঁজ না মেলায় কারখানার নাম জানা সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার (এএসআই) শাহিন জানান, কাউকে না পাওয়ায় আগুনের সুত্রপাত কিংবা ক্ষয়ক্ষতি তাৎক্ষণিক জানা সম্ভব হচ্ছে না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের একঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। গোডাউনটা মূলত রঙ, তারপিন টাইপের কেমিক্যাল ছিল। তবে গোডাউন মালিকপক্ষের কারো সন্ধান না পাওয়ায় আমরা কারখানার নাম জানতে পারিনি।