২৬ আগস্ট ফুলবাড়ী দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে গণআন্দোলন সংঘটিত হয়েছিল। তৎকালীন জোট-সরকার বহুজাতিক ব্রিটিশ কোম্পানী এশিয়া এনার্জির সাথে ফুলবাড়ীর কয়লা খনির কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের চুক্তি করেছিল। চুক্তির শর্ত অনুযায়ি উত্তোলিত কয়লার শতকরা ৯৪ ভাগ পাবে এশিয়া এনার্জি আর ৬ ভাগ পাবে বাংলাদেশ।
অন্যদিকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলে ফুলবাড়ী এলাকার কয়েক মাইল এলাকা বিরান-ভূমিতে পরিণত হবে। সেই জায়গা মানুষের বসবাসের অনুপযোগি হয়ে পড়বে। খাল, পুকুর, জলাশয়, গাছ-পালা, পশু-পাখি, মাছ কিছুর অস্তিত্বই আর সে এলাকায় থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দিনাজপুরের লক্ষ লক্ষ মানুষ সে সময় নিজেদের বাস্তুভিটা রক্ষার জন্য, পরিবেশ বিপর্যয় থেকে নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য রাস্তায় নেমে আসে। ফুলবাড়ী এলাকার এশিয়া এনার্জির অফিস ঘেরাও করে।
বিক্ষুব্ধ জনতাকে প্রতিরোধ করতে পুলিশ, বিডিআর গুলি ছোঁড়ে। গুলিকে আমিন, তরিকুল, সালেকিন নিহত হয়, আহত হয় দুই শতাধিক জনতা। জনবিক্ষেভে এশিয়া এনার্জির সকল কর্মকর্তা, ফুলবাড়ী এলাকার সকল পুলিশ ও প্রশাসনের সকল কর্মকর্তা ফুলবাড়ী ছেড়ে পালিয়ে যায়।
৩০ আগস্ট পর্যন্ত ফুলবাড়ী এলাকায় প্রশাসনের কোন লোক ছিল না। পুরো ফুলবাড়ী ছিল সাধারণ জনতার দখলে। ৩০ আগস্ট সন্ধ্যায় তৎকালীন বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকার আন্দোলনকারীদের সাথে ৬ দফা চুক্তি স্বাক্ষর করে। সরকারের পক্ষে স্বাক্ষর করেন রাজসাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান মিনু এবং আন্দোলনকারীদের পক্ষে স্বাক্ষর করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
চুক্তির শর্ত অনুযায়ি এশিয়া এনার্জি কাজ বন্ধ করলেও ৬ দফা এখনো বাস্তবায়ন হয় নাই। সে সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় গেলে এ চুক্তি বাস্তবায়ন করবে বললেও তারা ১৬ বছর ক্ষমতায় থাকলেও তা বাস্তবায়ন করে নাই।
ফুলবাড়ী দিবসে এবারের দাবি হচ্ছে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও গ্যাস বিদ্যুৎ সংকটের জনবান্ধব স্থায়ি সমাধান।
এসব দাবিতে ফুলবাড়ী দিবসের কর্মসূচি আগামী ২৬ আগস্ট বুধবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ী শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, ২৮ আগস্ট শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ।






































আপনার মতামত লিখুন :