ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০জন কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই পলাতক আজমেরী ওসমানের অনুসারী বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন আরাফাত (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), ও নয়ন (১৮)।
শনিবার ২৯ আগস্ট রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকার বিরোধী মিছিল ও নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের ধাওয়ায় অধিকাংশরা দৌড়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলো বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।







































আপনার মতামত লিখুন :