বন্দরের বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন (৭২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।
রোববার ৩০ আগস্ট সকাল ১০টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম জিয়াবুর হোসেন বন্দর থানার মদনগঞ্জস্থ নমুনা বাজার এলাকার মৃত ইয়াকুব আলী সরকারের দ্বিতীয় ছেলে। বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন বন্দর উপজেলা সহকারি ভূমি কমিশনার রাহিমা আক্তার ইতি।
মরহুমের জানাযার নামাজে অংশগ্রহণ করেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মরহুমের আত্মীয় স্বজনরা। মরহুমের নামাজের জানাযা বাদ মাগরিব রাষ্ট্রিয় মর্যাদায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের সিটি মাঠে অনুষ্ঠিত হওয়ার পর সিটি কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।




































আপনার মতামত লিখুন :