News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বন্দরে ইয়াবা, হেরোইন ও গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৮:০৫ পিএম বন্দরে ইয়াবা, হেরোইন ও গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দর পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ২৯ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বন্দরের দত্তবাড়ি বউবাজার এলাকার আনোয়ার হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারী মাদক ব্যবসায়ীর নাম শান্তি বেগম (৪০)। সে দত্তবাড়ি বউবাজার এলাকার বাসিন্দা ও অলি মিয়ার মেয়ে।

পুলিশের দাবি, শান্তি বেগমের পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার শান্তি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।