নিষিদ্ধ আওয়ামী লীগের তালিকাভুক্ত সন্ত্রাসী মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী রুহুলের বিরুদ্ধে ইপিজেডকে অশান্ত করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। মতির অনুসারী এ রুহুল প্রতিদিন মহড়া দিচ্ছেন।
সূত্র জানিয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) আদমজী ইপিজেডে বিশাল মহড়া দিতে দেখা যায় এই রুহুলকে। এর ফলে আদমজী ইপিজেডের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বিরাজ করছে। তাছাড়া নিষিদ্ধ সংগঠন যুবলীগ ক্যাডার মতির কথিত মেয়ের জামাই সন্ত্রাসী পানি আক্তার গ্রুপের সদস্য বৈষম্যবিরোধী হত্যা এলাকায় ফিরে আসতে শুরু করেছে। নিজের আগের অবস্থায় ফিরতে ও তাদের আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। আদমজী শিল্পাঞ্চল ও ইপিজেড এলাকায় আধিপত্য, সন্ত্রাস ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগে বহুল সমালোচিত কথিত পানি আক্তার গ্রুপের সন্ত্রাসীরা এখন সন্ত্রাসী রুহুলের ছত্রছায়ায় আবারও সক্রিয় হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর রুহুল আমিনের জড়িত একাধিক সংঘর্ষের ঘটনাও এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
আশঙ্কা পুনরায় প্রভাব বিস্তারের লক্ষ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে এসব গ্রুপ।



































আপনার মতামত লিখুন :